শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় টিকার জন্য ২০ টাকা করে নেওয়ার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের চেয়ারম্যান আলিম উদ্দিনের বিরুদ্ধে করোনার টিকার জন্য জনপ্রতি ২০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ইউনিয়নের রজাকপুর ম্যাচপাড়া গ্রামের ইউসুফ আলী সোমবার (০৯ আগস্ট) জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

এদিকে টিকার জন্য টাকা নেওয়ায় ঘটনার নিন্দা জানিয়ে ইউপি চেয়ারম্যান আলিম দাবি করেন, যে উদ্যোক্তারা করোনা টিকার রেজিস্ট্রেশন করে দিয়েছেন, তারা সার্ভিস চার্জ হিসেবে জনপ্রতি ২০ টাকা করে নিয়েছেন।

 

জেলা প্রশাসককে দেওয়া লিখিত অভিযোগে ইউসুফ আলী উল্লেখ করেন, সারাদেশের মতো বগুড়ার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম চলছে। কিন্তু নুনগোলা ইউনিয়নে টিকা নিতে জনপ্রতি ২০ টাকা করে দিতে হচ্ছে। টিকা নিতে আসা গ্রামের সাধারণ মানুষের কাছে চেয়ারম্যান আলিম উদ্দিন এই টাকা নেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজলকে এবং ইউনিয়ন স্বাস্থ্য সহকারী গোলাম রব্বানী রাঙ্গাকে অবহিত করা হয়েছে। রাঙ্গা টিকা নিতে আসা গ্রামের বাসিন্দাদের কাছে ২০ টাকা করে আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

 

ইউসুফ আলী এ ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছেন। জেলা প্রশাসক জিয়াউল হক সাংবাদিকদের জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ব্যাপারে আলিম উদ্দিন বলেন, তিনি টাকা নিয়েছেন এমন অভিযোগ ভিত্তিহীন। তবে তিনিও টিকা গ্রহণকারীদের কাছে টাকা আদায়ের কথা শুনেছেন বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023