শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে ১০১ বছর বয়সী আওয়ামী লীগ সভাপতির পিতা আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সবচেয়ে বয়স্ক ১০১ বছরের বৃদ্ধ আলহাজ¦ আব্দুল গফুর সরকার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ আগষ্ট) সকাল ১০ টা ২৪ মিনিটে বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। তিনি নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের পিতা।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৭ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর উপজেলার ভাটরা ইউনিয়নের মণিনাগ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, মোরশেদুল বারী, মখলেছুর রহমান, জুলফিকার আলী, একরাম হোসেন, কালিপদ রায়, মোতাহার আলী, মিজানুর রহমান, সোহেল রানা, আনিছুর রহমান আলো, সরফুল হক উজ্জল, তীর্থ সলিল, আব্দুর রাজ্জাক, আনন্দ কুমার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক বকুল হোসেন, দপ্তর সম্পাদক ফারুক কামাল, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন, ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান পৃথক পৃথক এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023