শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

বুরকিনা ফাসোতে ‘হামলায় ১২ সৈন্য নিহত’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

বুরকিনা ফাসোর উত্তরপশ্চিমাঞ্চলে হামলায় অন্তত ১২ সৈন্য নিহত ও আরও সাত জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

 

রোববার মালি সীমান্তের কাছে বৌকলে দু মৌহৌন অঞ্চলের তোয়েনি কমিউনে হামলার এ ঘটনা ঘটেছে বলে তিনটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

 

এ বিষয়ে দেশটির সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকারও করেনি।

 

দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ওই একই এলাকায় দুই জন প্রভাবশালী জঙ্গি নেতাকে হত্য করেছিল সেনাবাহিনীর একটি স্পেশাল ইউনিট।

 

পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের হামলা বৃদ্ধি পাচ্ছে; এতে সাম্প্রতিক বছরগুলোতে বুরকিনা ফাসো, মালি ও নাইজারে কয়েক হাজার লোক নিহত এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন।

 

গত বুধবার বুরকিনা ফাসোর নাইজার সীমান্তের কাছে সশস্ত্র একটি গোষ্ঠী ধারাবাহিক হামলা চালিয়ে ৩০ বেসামরিক, সেনাবাহিনীর সৈন্য ও সরকারপন্থি মিলিশিয়াকে হত্যা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023