শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সৌদি আরবে হামাস নেতার ১৫ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

সৌদি আরবের একটি আদালত হামাস নেতা মো. আল-খুদারিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।

 

হামাসের সৌদি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা মো. আল-খুদারির বিরুদ্ধে রোববার আদালত এ রায় ঘোষণা করেন। খবর আনাদোলুর।

 

আল-খুদারির ভাই আবদেল মাজেদ আল-খুদারি জানান, আদালত তার ভাইয়ের সাজা অর্ধেক কমিয়েছে। মজলুম ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় আজ তাকে এ দণ্ড ভোগ করতে হচ্ছে।

 

আদালত মো. আল-খুদারির ছেলে হানি আল-খুদারিকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছে।

 

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাস জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ মো. আল-খুদারিসহ তাদের সংগঠনের ৬০ জনকে গ্রেফতার করেছে।

 

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে হামাস নেতাদের মানবাধিকার নিশ্চিত করা হবে।

 

সৌদি আরবে নেতাকর্মীদের গ্রেফতার ও কারাদণ্ড নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি হামাস নেতারা।

 

২০১৯ সালের ৪ এপ্রিল ছেলেসহ গ্রেফতার ৮৩ বছর বয়সি হামাস নেতা আল-খুদারিকে গ্রেফতার করায় সৌদি কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

 

লন্ডনভিত্তিক এ মানবাধিকার সংস্থাটি আরও জানিয়েছে, মিথ্যা অভিযোগে ক্যান্সারে আক্রান্ত একজন নেতাকে সাজা দিচ্ছে সৌদি আরব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023