শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ঘরে বসে টিকা নিয়ে ফেসবুকে ছবি, গ্রেফতার দুই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

মহামারি করোনার টিকা নিতে কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষের ভিড় আর হাহাকার। এর মধ্যেই চট্টগ্রাম নগরীতে নিজের ঘরে বসে টিকা নিয়েছেন দুইজন। আবার সেই ছবি ফেসবুকে দেয়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।

 

রোববার রাত ও সোমবার খুলশী থানার জাকির হোসেন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। আটক দুই ব্যক্তি হলেন- এমডি হাসান ও টিকার ব্যবস্থা করা মোবারক আলী।

 

সোমবার (৯ আগস্ট) দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান।

 

গণটিকা কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে তিনটি করে কেন্দ্রে ৯০০ জনকে টিকা দেয়া হয়েছে। টিকাদানে বয়স্ক নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। ৭ আগস্ট থেকে দেশে গণটিকাদান শুরুর পর কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়ছে টিকাপ্রার্থী লোকজন। নিবন্ধনের কয়েক সপ্তাহ পার হলেও এসএমএস না পাওয়া আর এসএমএস পেয়েও দীর্ঘ লাইনের ভোগান্তি আছে সাধারণ জনগণের মধ্যে।

 

তবে গত শনিবার নিজ ঘরে বসে টিকা নেন মো. হাসান নামের এক ব্যক্তি। টিকা নেয়ার পর সেই ছবি ফেসবুকে দিয়ে সহযোগিতাকারীকে ধন্যবাদ জানান। ফেসবুক পোস্টে হাসান উল্লেখ করেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ বন্ধু মো. মোবারক আলীকে কভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুলিল্লাহ মর্ডানার ১ম ডেজ সম্পন্ন।’

 

এদিকে ওই ফেসবুক পোস্টটি ছড়িয়ে পড়লে সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর মধ্যে রোববার ছবিসহ পোস্টটি মুছে ফেলেন তিনি। তবে পার পাননি তিনি। রাতেই নিজ বাসা থেকে হাসানকে গ্রেফতার করে পুলিশ।

 

এ বিষয়ে ওসি শাহীনুজ্জামান বলেন, হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এক ব্যাংকারের নাম বলেছেন তিনি। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এর সাথে যারাই জড়িত থাকবে, তাদের আটক করা হবে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023