শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানে হস্তক্ষেপ না করতে বাইডেনকে হুঁশিয়ারি করলেন তালেবান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে হস্তক্ষেপ না করার জন্য হুঁশিয়ার করে দিয়েছে তালেবানরা। আফগানিস্তানের উত্তরাঞ্চলে মার্কিন বি-৫২ বোমারু বিমান দিয়ে হামলা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলো তালেবান।

 

কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক অফিসের মুখপাত্র আল-জাজিরাকে বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য আমেরিকাকে সতর্ক-বার্তা পাঠানো হয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতির বিষয়ে আফগান সরকারের সঙ্গে তালেবান কোনো চুক্তিতে পৌঁছায় নি। তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করে আফগান সরকার উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বলেও ওই মুখপাত্র অভিযোগ করেন।

 

শনিবার (৭ আগস্ট) মার্কিন বি-৫২ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান জাওজান প্রদেশের শেবারগানে তালেবানের অবস্থানে হামলা চালায়। এতে বহু তালেবান নিহতের পাশাপাশি তাদের প্রচুর রসদ বিনষ্ট হয়। ব্রিটিশ পত্রিকা দ্যা টাইমস জানিয়েছে, এই হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশ দিয়েছেন।

 

আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তালেবান দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে এবং আফগান সরকারি বাহিনীর ওপর ও বিভিন্ন দপ্তরে হামলার জোরদার করেছে। মার্কিন সরকার দাবি করছে, তালেবানরে অগ্রাভিযান ঠেকাতে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023