শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় বখাটেদের উৎপাত কমাতে অভিযান, গ্রেফতার ১৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরে কঠোর নিরাপত্তা টহল চালিয়েছে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার সন্ধ্যা ৬টায় থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান চলে। পুলিশ শহরে অভিজাত এলাকা জলেশ্বরীতলা, আলাতাফুনেচ্ছা খেলার মাঠ, বকশিবাজার, ইয়াকুবিয়ার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

 

এ সময় সিগনাল অমান্য করায় ও সন্দেহভাজন হিসেবে প্রায় ১৫ জন যুবককে গ্রেফতার ও একটি সাদা রঙের এফজেট মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ ও ডিবির ওসি আব্দুর রাজ্জাক নেতৃত্ব দেন।

 

জেলা পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় গড়ে উঠা অবাঞ্চিত আড্ডা থামাতে এই কার্যক্রম। এতে করে বখাটে ছেলেদের উৎপাত কমাসহ নানা রকম অপকর্ম কমে যাবে। মূলত বিভিন্ন এলাকায় যেন গ্যাং কালচার গড়ে না উঠতে পারে এজন্য এই অভিযান।

 

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানায়, শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। শুধু শহরে নয় নবাগত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশে পুরো জেলায় এ অভিযান শুরু হবে।

 

তিনি আরও জানান, গ্রেফতারদের অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023