শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

ক্রমেই দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, জলবায়ুতে বড় পরিবর্তনের শঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

ক্রমেই দুর্বল হচ্ছে আটলান্টিক মহাসাগরের স্রোত। উত্তর গোলার্ধের জলবায়ুর চালিকাশক্তি হিসেবে বিবেচিত আটলান্টিকের এই অবস্থা থেকে জলবায়ুতে বড় পরিবর্তনের শঙ্কা দেখা দিয়েছে। সদ্য প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণার সূত্র ধরে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

 

ইউরোপের আবহাওয়া কেমন হবে তা অনেকাংশেই নির্ভর করে আটলান্টিক মেরিডোনিয়াল ওভারটার্নিং সার্কুলেশন বা আটলান্টিক মহাসাগরীয় স্রোত বলয়ের উপর। এমনকি বৈশ্বিক জলবায়ুতেও রয়েছে এর গুরুত্বপূর্ণ ভূমিকা।

‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ জার্নালে সম্প্রতি প্রকাশিত গবেষণায় দেখা গেছে সেখানকার স্রোতের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ পানিকে উত্তর আটলান্টিকের দিকে প্রবাহিত করে আটলান্টিক মহাসাগরীয় বলয়।

 

প্রতিবেদনের লেখক এবং জার্মানির পোটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চ (পিআইকে) এর গবেষক নিকোলাস বোয়ের্স বলেন, গত শতাব্দিতে এই স্রোতধারা আগের চেয়ে কম স্থিতিশীল ছিল। সেখানে পানির প্রবাহ এখন গত এক হাজার বছরের মধ্যে সবচেয়ে দুর্বল বলে গবেষণায় উঠে এসেছে।

 

বোয়ের্স বলছেন, আটলান্টিক মহাসাগরীয় বলয় দুর্বল হওয়া শুধু তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে না, বরং পানি প্রবাহের গোটা প্রক্রিয়াটিই ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে সামনের দিনে উত্তর গোলার্ধে ঠান্ডা বাড়বে, আটলান্টিকে পানির উচ্চতা বৃদ্ধি পাবে, ইউরোপ ও উত্তর অ্যামেরিকায় বাড়বে বৃষ্টিপাতের পরিমান। সেই সঙ্গে ঋতুর পরিবর্তন ঘটবে দক্ষিণ অ্যামেরিকা ও আফ্রিকায়। সূত্র : ডয়চে ভেলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023