শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

সরকারবিরোধী বিক্ষোভে এবার উত্তাল থাইল্যান্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। শনিবার আন্দোলনে রাস্তায় নামেন শত শত মানুষ। অর্থনৈতিক সংকট ও করোনা পরিস্থিতি এখনো অপরিবর্তিত থাকায় সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। এখন পর্যন্ত ১৩ জনকে আটক করেছে পুলিশ।

 

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় শহরটির ভিক্টোরি মনুমেন্টের কাছাকাছি এলে পুলিশ তাদের গতিরোধ করে। বাধার মুখে ভিক্টোরি মনুমেন্টের সামনেই অবস্থান নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ থেকে সরকারবিরোধী নানা স্লোগান দেন তারা।

 

একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে কয়েকজন আহত হন। বিক্ষোভকারীদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান এবং রাবার লেপযুক্ত গুলি ব্যবহার করে। সহিংসতা ঠেকাতে শহরজুড়ে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত কয়েকশ’ সদস্য।থাইল্যান্ডে করোনায় মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023