শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার সান্তাহারে রেললাইনের মালামাল টুকরা করতে গিয়ে ধরা খেল ৫ চোর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের দক্ষিণ পাশে রেলওয়ে মন্দির এলাকা থেকে সংঘবদ্ধ চোরেরা রেললাইনের টুকরা ও ব্রিজের গাডার চুরি করে নিয়ে যায়। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লায় একটি বাড়িতে সেসব মালামাল কেটে বিক্রির উদ্দেশে ভাগ করার সময় ৫ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

 

আটককৃতরা হলো উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার বোরহানের ছেলে সম্রাট হোসেন (২৫), হাউজিং কলোনীর আলমের ছেলে সুজন (২৮), স্টেশন কলোনীর দোয়াত শেখের ছেলে হেলাল শেখ (৩৬), ইয়ার্ড কলোনীর সেলিম খানের ছেলে সজীব ওয়াজেদ (২৭), হার্ভে স্কুল মোড় এলাকার আবুল হোসেনের ছেলে সাহেব আলী (৩০)।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নুর-এ-নবী জানান, সান্তাহার ইয়ার্ড এলাকা থেকে চোরেরা সংঘবদ্ধভাবে রেলের টুকরা ও গ্যাডার চুরি করে নিয়ে এসে পিচ করে বিক্রির উদ্দেশে কাটছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ইয়ার্ড কলোনীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ কেজি মালামাল উদ্ধারসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023