শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে বঙ্গমাতার ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

 

রবিবার (০৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নন্দীগ্রাম উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় মহিলা সংস্থা পৃথক পৃথক ভাবে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এরপরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত এর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন রানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, প্রাণি সম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিন, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমূখ।

 

সভাশেষে অসহায় মহিলাদের মাঝে ৬ টি সেলাই মেশিন ও দুইজনকে দুই হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

 

এদিকে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন রানার সঞ্চলানয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023