শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

‘দুঃস্বপ্নের গ্রীষ্মে’ পুড়ছে গ্রিস, হাজারো বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

গ্রিসে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী এথেন্সের উত্তরের শহরগুলো থেকে হাজার হাজার পর্যটক ও বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপক বাহিনী প্রায় ২০টি জল বোমা বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্য দেশ থেকে অতিরিক্ত অগ্নিনির্বাপক বাহিনী ও বিমান পাঠানো হচ্ছে।

 

বিবিসির খবরে বলা হয়েছে, প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। ফলে, একজন অগ্নিনির্বাপক কর্মীসহ কমপক্ষে দুজন নিহত হয়েছেন।

দেশটির ১৫০ টিরও বেশি স্থানে আগুনের খবর পাওয়া গেছে। ছয়টি অঞ্চল উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এথেন্সের কাছের এলাকাগুলো ধোঁয়ায় ভরা ছিল। সেখানকার কিছু বাসিন্দাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

এই আগুন ‘জলবায়ু পরিবর্তনের বাস্তবতা’ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন  দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস। তিনি বলেন, ‌‘এটা দুঃস্বপ্নের গ্রীষ্ম’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023