শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

এবার চীন-পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়ায় ভারত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

দুই প্রতিপক্ষ দেশ চীন ও পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ভারত। আগামী ১১ থেকে ২৫ সেপ্টেম্বর রাশিয়ায় মিলিত হবে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলো। সেখানেই সন্ত্রাসবিরোধী পিস মিশন এক্সারসাইজে অংশ নেবে ভারতীয় জওয়ানরা।

 

সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্য হিসেবে চীনের পিপলস লিবারেশন আর্মি এবং পাকিস্তান সেনাবাহিনীও এই মহড়ায় অংশ নেবে। পুরো মহড়ায় অংশগ্রহণ করবে প্রায় তিন হাজার সেনা।

 

সন্ত্রাসবিরোধী ওই যৌথ অভিযানে মূলত বোঝাপড়ার ওপরই জোর দেওয়া হবে। এছাড়া জঙ্গি দমনে কোন দেশ, কিভাবে ব্যবস্থা নিয়ে থাকে, তাও দেখানা হবে।

 

২০০১ প্রতিষ্ঠিত হয় সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। এর সদস্য ছিল চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। ২০১৭ সালে এই সংস্থার সদস্য হয় ভারত।

 

জানা গেছে, সংস্থাটির রাশিয়ায় অনুষ্ঠিতব্য এবারের মহড়ায় অংশ নেবে ভারতের তিন বাহিনীর প্রায় ২০০ জওয়ান। গত বছর চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা থাকায় এতে অংশ নেয়নি দিল্লি। সূত্র: জি নিউজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023