শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানে বিমান হামলায় ৩০ পাকিস্তানিসহ ১১২ তালেবান নিহত: আফগান সরকার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সরকারিবাহিনীর বিমান হামলায় ৩০ পাকিস্তানিসহ ১১২ তালেবান সদস্য নিহত হয়েছে। শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। নিহত পাকিস্তানিরা জঙ্গি সংগঠন আল-কায়েদার সদস্য বলে দাবি করেছে আফগান সরকার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

 

টুইটারে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার হেলমান্দ প্রদেশের লসকরঘাহ শহরে বিমান হামলা চালায় আফগান বিমান বাহিনী। এতে আল-কায়েদা সংশ্লিষ্ট ৩০ পাকিস্তানিসহ ১১২ তালেবান নিহত হয়েছে। বিমান হামলায় আরও অন্তত ৩১ জন আহত হয়েছে।

 

আফগান সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ করা হয়েছে। আফগানিস্তানের সেনাবাহিনীর তালেবানবিরোধী অভিযানে তালেবানকে সহযোগিতার অভিযোগও করেছে আফগানিস্তান সরকার।

 

শুক্রবার জাতিসংঘে নিযুক্ত আফগান দূত বলেছেন, পাকিস্তান যে তালেবান সহযোগিতা করছে এই বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রমাণ দেখাতে প্রস্তুত রয়েছে আফগানিস্তান।

 

তিনি আরও বলেছেন, এই বিষয়ে নিয়মিত পাকিস্তান সরকারের যোগাযোগ করা হচ্ছে এবং ইসলামাবাদকে প্রমাণ দেওয়া হয়েছে।

 

শুক্রবার নিমরোজের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করেছে তালেবান। এর একদিন পর শনিবার আরেকটি প্রাদেশিক রাজধানী শেবেরগান শহর তালেবানের দখলে গিয়েছে। চলমান অভিযানে জারাঞ্জ ছিল তালেবানের দখল করা প্রথম প্রাদেশিক রাজধানী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023