শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভ্যাকসিন কার্যক্রমে অসন্তুষ্ট থাই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক

রাজনৈতিক সংস্কার এবং কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমে পরিবর্তন আনার দাবিতে রাজধানী ব্যংককে আন্দোলন করছেন হাজারো থাই বিক্ষোভকারী। শনিবার আন্দোলনকারীদের সঙ্গে দেশটির পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ আন্দোলনকারীদের টার্গেট করে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোঁরে। এ খবর দিয়েছে ফ্রান্স২৪।

সরকারবিরোধী আন্দোলনকারীরা দেশটিতে জারি থাকা কোভিড কড়াকড়ি অমান্য করে আন্দোলনে যোগ দেন। থাইল্যান্ড বর্তমানে কোভিডের উচ্চ সংক্রমণের মধ্য দিয়ে যাচ্ছে। এরইমধ্যে প্রধানমন্ত্রী চান-ও-চার পতদ্যাগের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, ভ্যাকসিন কার্যক্রমের গতিবৃদ্ধি করা এবং চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন বাদ দিয়ে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন প্রয়োগ করা।

 

শুক্রবারের ওই আন্দোলন নিয়ন্ত্রণে রাখতে ৬ হাজারের বেশি পুলিশ মোতায়েন করেছিল থাই কর্তৃপক্ষ।

আন্দোলনকারীদের একজন এএফপিকে বলেন, এমন পরিস্থিতির মধ্যে আন্দোলন করা নিয়ে আমি উদ্বিগ্ন কিন্তু আমাদেরকে এরমধ্যে লড়াই চালিয়ে যেতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023