শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ব্লু-টুথ হেডফোন বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

ঘটনাটি ভারতের জয়পুর রাজ্যের। উদয়পুরিয়া গ্রামের ২৮ বছর বয়সী রাকেশ কুমার নগর পড়াশোনা করছিলেন। একই সঙ্গে কানে ব্লু-টুথ হেডফোন ব্যবহার করছিলেন। হঠাৎ ছোট্ট যন্ত্রটিতে বিস্ফোরণ ঘটে। এতে হার্ট অ্যাটাক করে মারা যান ওই যুবক। দেশটির পুলিশের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এনডিটিভি।

 

পুলিশ জানায়, রাকেশ কুমার নগর তার বাড়িতে বসেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গত শুক্রবার তিনি পড়াশোনা করার সময় কানে ব্লু-টুথ হেডফোন ব্যবহার করছিলেন। এসময় ডিভাইসটি অন্য একটি ইলেক্ট্রোরাল আউটলেটে প্লাগ-ইন করা ছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে।

 

পুলিশ আরও জানায়, হঠাৎই কানের মধ্যে বিস্ফোরণ ঘটলে দ্রুত অচেতন হয়ে পড়েন রাকেশ। এরপর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

 

হাসপাতালের চিকিৎসক জানান, অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার দুটো কানেই গুরুতর আঘাত লেগেছে, তবে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

 

পুলিশ বলছে, রাকেশ নগর এ বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন এবং ভাইবোনদের মধ্যে ছিলেন সবার ছোট। তার এই অকাল মৃত্যু কিছুতেই মানতে পারছেন না স্বজনরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023