শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দুপচাঁচিয়ায় অপহৃত কিশোরী ২৭দিন পর উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি

প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগের ১৮দিন পর গত শুক্রবার রাতে কিশোরীকে উদ্ধার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। তবে অভিযোগে উল্লেখিত আসামীরা কেউ গ্রেপ্তার হয়নি। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দক্ষিণ চেঁচুরিয়া গ্রামের ওই কিশোরীকে (১৫) পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নারিকেলী গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোহাম্মদ জয় অপহরণ ও ধর্ষণের ঘটনাটি ঘটিয়েছে। দুপচাঁচিয়া থানা সূত্রে জানা যায়, মোহাম্মদ জয় ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আসামী জয় ওই কিশোরীকে এ বছরের গত ১০জুলাই কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। জয় সহ আরও তিনজন সহযোগিরা ওই কিশোরীকে অপহরণ করে। এ ঘটনায় কিশোরীর মাতা বাদী হয়ে জয় সহ ৪জনকে আসামী করে ওই মাসের ১৮জুলাই দুপচাঁচিয়া থানায় অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বকুল হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার রাতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী বলেন, অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। কিশোরীর ডাক্তারী পরীক্ষা করার জন্য বিজ্ঞ আদালতের অনুমতি চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলায় জড়িত আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023