শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বেলজিয়ামে কোভিডের কাপ্পা ভ্যারিয়েন্টে একই নার্সিং হোমে ৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক

কলোম্বিয়ায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের বিবর্তিত রূপ বি.১.৬২১-এ আক্রান্ত হয়ে বেলজিয়ামের একটি নার্সিং হোমের ৭ বাসিন্দার মৃত্যু হয়েছে। তাদের সকলেই কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। কোভিডের বি.১.৬২১ লাইনেজকে কাপ্পা ভ্যারিয়েন্টের অন্তর্ভুক্ত হিসেবে চিহ্নিত করেছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোল। কলোম্বিয়ায় প্রথম এই লাইনেজটি শনাক্ত করা হয়েছিল। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রেও এটি শনাক্ত হয়েছে। দেশটির সকল কোভিড সংক্রমণের প্রায় ২ শতাংশই বি.১.৬২১। যদিও ইউরোপে এর সংক্রমণের ঘটনা বেশ বিরল।

 

টার বার্গ নার্সিং হোমের চিকিৎসাবিষয়ক ব্যবস্থাপক ক্যাথলিন বয়ডেনস বলেন, আক্রান্তদের প্রথম দিকে সামান্য উপসর্গ দেখা গিয়েছিল।

 

তবে দুই সপ্তাহ পর ২৪ জুলাই থেকে উপসর্গ খারাপ হতে শুরু করে। মারা যাওয়া ৭ জনের বয়সই ৮০ বছরের বেশি। তাদের অনেকেরই শারীরিক অবস্থা খারাপ ছিল। সেখানে মোট ২১ জনের এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তাদের উপসর্গও মারাত্মক ছিলনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023