ডেস্ক রিপোর্ট
সংঘাত বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের সব নাগরিককে আফগানিস্তান ছাড়তে পরামর্শ দিয়েছে ব্রিটেন। শুক্রবার ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে এ পরামর্শ দেয়া হয়। এ সময় ব্রিটিশদের আফগানিস্তানে সফর না করতেও পরামর্শ দেয়া হয়েছে। খবর এনডিটিভির।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমনওয়েলথ এন্ড ডেভালপমেন্ট অফিসের ওয়েবসাইটে বলা হয়, ‘আফগানিস্তানে থাকা যুক্তরাজ্যের সব নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। কারণ, সেখানে নিরাপত্তা পরিস্থিতির ক্রমাবনতি হচ্ছে।’ বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানে সন্ত্রাসীরা হামলা হওয়ার সমুহ আশঙ্কা রয়েছে।’