শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

নিয়ন্ত্রণে আসছে না গ্রিসের দাবানল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
গ্রিসের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দেশটির দমকলকর্মীরা। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সোমবার সতর্ক করে দিয়ে বলেছিলেন, ১৯৮৭ সালের পর এবারই সবচেয়ে ভয়াবহ তাপদাহের মধ্য দিয়ে যাচ্ছে তার দেশ।

আগামী দিনগুলোতে দেশটির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

গ্রিসে তাপদাহের তীব্রতার কারণেই দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্রগতিতে জ্বলছে বন। দাবানলে ধ্বংস হচ্ছে একের পর এক গ্রাম। মাইলের পর মাইল পুড়ে ছারখার করে দিচ্ছে আগুন।

৫ জুলাই রাত পর্যন্ত গ্ৰীসের রাজধানী এথেন্সসহ মোট ৮১ স্থানে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কয়েক ডজন গাড়ি, হেলিকপ্টার এবং বিমান দিয়ে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও ফায়ার ব্রিগেডের স্থল বাহিনী, সেনাবাহিনী, নৌ-বাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, ৫২০ জন দমকলকর্মী, ১৫০ যানবাহন, এমইটিপিই, ১৭টি বেসামরিক দল দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023