নামুজা (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট (সরকার পাড়া) গ্রামে জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারধর আহত এক থানায় অভিযোগ।
থানায় অভিযোগ ও স্হানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বেলা আনুমান ১১টার সময় জামুরহাট (সরকার পাড়া) গ্রামের ফটো সরকার বাড়ি থেকে বের হলে একই গ্রামের বিবাদী মান্নান সরকার এর ছেলে মামুন ও তার সঙ্গীয় লোকজন নিয়ে লাটি সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া ফটো সরকারের ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি মারধর করে ফটো সরকার কে রাস্তায় ফেলে যায়।
এতে করে ফটো সরকার গুরুতর অসুস্থ হইয়া মাটিতে লুটিয়ে পড়লে তার ডাক চিৎকারে ফটো সরকারের স্ত্রী জেসমিন আক্তার আগায়া আসিলে তাকেও মারধর করে, স্বামী-স্ত্রী’র ডাক চিৎকারে গ্রামবাসী আগায়া আশিয়া উদ্ধার করে চিকিৎসার জন্য তাদের কে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
ফটো সরকারের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ বিষয়ে শিবগঞ্জ থানার এএসআই বিল্পপ সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।