শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

অনলাইন গেমস ‘ইলেকট্রনিক ড্রাগস’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

তথ্য ও প্রযুক্তি ডেস্ক

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম অনলাইন ভিত্তিক গেমসকে ‘ইলেকট্রনিক ড্রাগস’ বলে আখ্যায়িত করেছে । এরই মধ্যে চীনের স্থানীয় গেমিং কোম্পানি টেনসেন্টকে এজন্য সতর্কও করেছে স্থানীয় প্রশাসন। এরপর পরই টেনসেন্টসহ দেশটির বৃহৎ দুই গেমিং কোম্পানির শেয়ারের মূল্যে দরপতন ঘটেছে।

 

সম্প্রতি অনলাইন গেমসকে ইলেকট্রনিক ড্রাগস উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয় চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া’তে। পরবর্তীতে সেটি চীন সরকার নিয়ন্ত্রিত আরেক মিডিয়া ইকোনমিক ইনফরমেশন ডেইলি’তে প্রকাশিত হয়।

 

এমন সংবাদের পরেই, টেনসেন্ট এবং নেটইজের শেয়ারের মূল্য ১০ শতাংশ পর্যন্ত পড়ে যায়। এরমধ্যে হংকং, চীনের মূল অংশ এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নিবন্ধিত থাকা টেনসেন্ট সকল শেয়ার বাজারেই তার দর হারায়।

 

ইকোনমিক ইনফরমেশন ডেইলি’তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চীনের শিশু-কিশোররা টেনসেন্ট মালিকানাধীন ‘অনার অব কিংস’ নামের গেমসে দিনে ৮ ঘণ্টারও বেশি সময় ব্যয় করে। বিষয়টি মাদক বা ড্রাগসের মতো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023