শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলায় দিনে-দুপুরে ঘরে ঢুকে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

 

পরে মামলায় অভিযুক্ত মজনু প্রামাণিক (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর পশ্চিমপাড়া গ্রামের রাশেদ প্রামাণিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উপজেলার একই ইউনিয়নের মির্জাপুর পশ্চিমপাড়া গ্রামের মাসুদ রানার স্ত্রী ঘরের মধ্যে শুয়ে ছিলেন। বেলা বারোটায় পাশের গ্রামের মজনু প্রামাণিক ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়েন। এমনকি ঘরের মধ্যে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মজনু প্রামাণিক কৌশলে দ্রুত পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে। এছাড়া ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে গ্রেফতারকৃত ব্যক্তিকেও বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023