শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

টিকা না নিয়ে অফিসে যাওয়ায় বরখাস্ত সিএনএন-এর ৩ কর্মী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসের টিকা গ্রহণ না করে অফিসে যাওয়ায় তিন কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। প্রতিষ্ঠানিটর প্রেসিডেন্ট জেফ জাকার এক মেমোতে কর্মীদের জানিয়েছেন, গত সপ্তাহে ওই তিন কর্মীর বিষয়টি তাদের নজরে আসার পর তাদের বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, ‘স্পষ্ট করে বলে দিতে চাই- এই বিষয়ে আমরা নীতি জিরো টলারেন্স নীতি নিয়েছি।’

 

বৃহস্পতিবার সিএনএন-এর সিনিয়র মিডিয়া রিপোর্টার অলিভার ডার্সি ওই মেমোর সারাংশ টুইট করেন। আরেক টুইট বার্তায়  এই রিপোর্টার জানান, আগামী মধ্য অক্টোবর থেকে অফিসে গিয়ে কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে সম্প্রচারমাধ্যমটি। এর আগে তারা আগামী ৭ সেপ্টেম্বর থেকে কাজ শুরুর লক্ষ্য নির্ধারণ করে। তবে সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে।

 

সিএনএন প্রেসিডেন্ট জেফ জাকার কর্মীদের জানান, অফিসে যেতে হলে তাদের টিকা গ্রহণ করতে হবে। এছাড়া অফিসে যাওয়া হোক বা না হোক মাঠে কাজ করতে গেলেও তাদের টিকা গ্রহণ করতে হবে। তিনি জানান, বর্তমানে প্রায় এক তৃতীয়াংশ কর্মী বার্তাকক্ষ থেকে স্বেচ্ছায় কাজ করছেন। তবে সামনের দিনগুলোতে সিএনএন কর্মীদের টিকা গ্রহণের প্রমাণ দেখাতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023