শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে আগুনে পুড়ল বসতবাড়ি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক কৃষকের বসতবাড়ি পুড়ে ভূস্মিভুত হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করেই কৃষক মনির উদ্দিনের বাড়িতে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন থেকে অগ্নিনির্বাপণকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সময় ঘরের বাইরে পরিবারের লোকজন থাকায় কোন হতাহত হয়নি।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক মনির উদ্দিন বলেন, আগুন তাঁর তিনটি শয়নঘরসহ আসবাব পুড়ে গেছে। অগ্নিকান্ডে তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার কহির উদ্দিন বলেন, বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ওই কৃষকের প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023