শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মহামারি কবে শেষ হবে তা বিশ্ববাসীর হাতেই রয়েছে: ডাব্লিউএইচও

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘করোনা মহামারি কবে শেষ হবে তা বিশ্ববাসীর হাতেই রয়েছে। বিশ্ব যদি মনে করে, এই মহামারি শেষ হওয়া প্রয়োজন, তবেই তা শেষ হবে।’ আগামী দুই সপ্তাহের মধ্যেই সংক্রমণ ২০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হু প্রধান।

 

তিনি আরও বলেছেন, বিশ্বে গত সপ্তাহে ৪০ লাখ সংক্রমণ হয়েছে। গত চার সপ্তাহে হুর ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটিতে কোভিডের সংক্রমণ ৮০ শতাংশ বেড়েছে। যা প্রায় দ্বিগুণের কাছাকাছি। এই সময়ের মধ্যে শুধু আফ্রিকাতেই মৃত্যু বেড়েছে ৮০ শতাংশের বেশি। আর এসবের নেপথ্যে রয়েছে কোভিডের ডেল্টা রূপ। যা ইতোমধ্যে ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে।

 

ভাইরাস ক্রমাগত রূপ এবং চরিত্র বদলাচ্ছে। প্রথম সংক্রমণের যে রিপোর্ট এসেছিল, বর্তমানে সেই ভাইরাস অনেকবার রূপ পরিবর্তন করে আগামী দিনে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলেই মনে করছে হু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023