শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় একদিনে করোনায় মৃত্যু ১১, শনাক্ত ১৩৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় মঙ্গলবার দুপুর পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয় জন ও এর উপসর্গে পাঁচ জন মারা গেছেন। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৩৫ জনের। জেলায় মোট মারা গেছেন ৫৪৫ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

করোনায় মৃতরা হলেন– বগুড়া সদরের দুলালী বেগম (৪০), ফেরদৌস আলম (৫৮), জয়নাল আবেদীন (৭৮) ও হেলেনা খাতুন (৪৮), শাজাহানপুরে পারভীন (৩৫) এবং শিবগঞ্জের ফজলুর রহমান (৬৫)।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকার ৫১৪ জনের নমুনা পরীক্ষায় আরও ১৩৫ জনের পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৭২ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৩ জনের নমুনায় সাত জন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৭৫ জনের নমুনায় ৪১ জন এবং টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। আক্রান্তের হার ২৬ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদরে ৭৩ জন, শেরপুরে ১৮ জন, শাজাহানপুরে আট জন, সারিয়াকান্দি ও ধুনটে সাত জন করে, দুপচাঁচিয়ায় ছয় জন, কাহালু ও গাবতলীতে চার জন, আদমদীঘি ও নন্দীগ্রামে তিন জন করে, সোনাতলা ও শিবগঞ্জে একজন করে রয়েছেন। এ সময়ে সুস্থ হয়েছেন আরও ১৯২ জন।

সূত্রটি আরও জানায়, বগুড়া জেলায় মোট ১৮ হাজার ৩৯৯ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৬ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৯০৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023