শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৫৭ শরণার্থীর মৃত্যুর শঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

লিবিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র: আলজাজিরা

 

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র মুখপাত্র সাফা এমসেহলি জানিয়েছেন, অভিবাসীদের বহনকারী ওই নৌকা গত রোববার লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর খুমস থেকে ছেড়ে যায়। নৌকাটিতে সেসময় কমপক্ষে ৭৫ জন মানুষ ছিলেন।

 

তিনি আরো জানান, নৌকাডুবির পর জীবিত ফিরে আসা নাইজেরিয়া, ঘানা ও জাম্বিয়ার অভিবাসীরা জানান- খুমস শহর থেকে ছেড়ে যাওয়ার পর নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং খারাপ আবহাওয়ার কারণে একপর্যায়ে নৌকাটি সমুদ্রে ডুবে যায়।

 

টুইট বার্তায় এমসেহলি আরো জানান, স্থানীয় জেলে এবং উপকূলরক্ষী বাহিনীর সহায়তায় জীবিতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা জানিয়েছেন, যারা ডুবে মারা গেছে তাদের মধ্যে কমপক্ষে ২০ নারী এবং দুই শিশু রয়েছে।

 

উল্লেখ্য, ভূমধ্যসাগরে মাত্র এক সপ্তাহ আগে অপর এক দুর্ঘটনায় প্রায় ২০ জন ডুবে মারা গেছে। সে সময় আরো ৫শ জনকে লিবিয়ায় ফিরিয়ে আনা হয়। গত কয়েক মাসে লিবিয়া দিয়ে বিভিন্ন দেশে প্রবেশের ঘটনা বেড়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023