রাজশাহীতে একদিনে করোনা কেড়ে নিল আরও ১৭ প্রাণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

 

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। বাকি ৯ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

 

মৃত ১৭ জনের মধ্যে রাজশাহীর ১২ জন, নাটোরের দুই এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ  ও কুষ্টিয়ার একজন করে রোগী ছিলেন। চলতি মাসের ২৬ দিনে ৪৪৩ জনের মৃত্যু হলো।

 

এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

 

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৯৯ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023