শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ২৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বগুড়া মোহাম্মদ আলী ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।

 

২৪ জনের মধ্যে ছয়জন মারা গেছেন করোনা শনাক্ত হয়ে। বাকি ১৮ জনের করোনা উপসর্গ ছিল। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ হিসেবে জেলাটিতে আক্রান্ত হার ৪১ দশমিক ৭৩ শতাংশ।

 

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

 

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ২৩ জুলাই মোট ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে বগুড়া শজিমেকের পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৮২ নমুনায় ১২৬ জন শনাক্ত হন। ঢাকায় পাঠানো ৪৯টি নমুনায় পজিটিভ পাওয়া গেছে আটজনের। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ নমুনায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়।

 

 

জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৮৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এক হাজার ৮৯৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023