শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহী মেহেদী হাসান রিপন (৩০) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।

 

মঙ্গলবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মেহেদী হাসান রিপন বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের বুজরুক মাঝিড়া মণ্ডলপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাস করেন। এর পর তিনি বেসরকারি সংস্থা টিএমএসএসে নিরাপত্তা প্রহরীর সুপারভাইজার পদে যোগদান করেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মেহেদী বাড়ি থেকে মোটরবাইকে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি ঢাকা-রংপুর মহাসড়কে গোকুল বন্দরে ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছান। এ সময় নীলফামারীর ডোমার থেকে ছেড়ে আসা বালুবোঝাই ট্রাকের (কুষ্টিয়া-ট-১১-১৩৯৩) চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে মোটরবাইকে ধাক্কা দেয়।

 

এতে রিপন মহাসড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি খায়রুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়েছে। নিহত এনজিওকর্মী রিপনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023