শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনা ও উপসর্গে  মৃত্যু ১৯, শনাক্ত ১৪৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৪জন। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ৫জনের মধ্যে ২জন বগুড়ার বাকি ৩জন অন্য জেলার। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নওগাঁর ইসমাইল(৬০) ও জাহানারা(৬০), জয়পুরহাটের রাবেয়া(৬০), বগুড়ার শাজাহানপুরে রনজিদা বেগম(৪৮) এবং সদরের রুমানা বেগম(৩৮)।

 

এদের মধ্যে ইসমাইল, জাহানারা ও রাবেয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে, রনজিদা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং  রুমানা বেগম টিএমএসএস হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

বগুড়ার ডেপুটি  সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার সকালে অনলাইন ব্রিফিংয়ে বলেন, মরণঘাতী করোনা ভাইরাসে জেলায় নতুন করে আরও ১৪৪ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও টিএমএসএস হাসপাতাল কর্তৃপক্ষ করোনা উপসর্গ নিয়ে এই তিন হাসপাতালে চিকিৎসাধীন ১৪জনের মৃত্যুর কথা জানিয়েছেন।

 

ডা: তুহিন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬৫০টি নমুনা পরীক্ষায় ১৪৪জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২২ দশমিক ১৫ শতাংশ। এদের মধ্যে সদরের ৭০জন, শেরপুরের ২০জন, আদমদীঘিতে ১০জন, সারিয়াকান্দিতে ১০জন, গাবতলীতে ৮জন, শাজাহানপুরে ৬জন, দুপচাঁচিয়ায় ৫জন, কাহালুতে ৪জন, ধুনটে ৪জন, সোনাতলায় ৩জন, শিবগঞ্জে ২জন এবং নন্দীগ্রামে ২জন ।  এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৭৩জন।

 

 

তিনি জানান, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ২৭জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ১১ নমুনায় ৬জনের এবং এন্টিজেন পরীক্ষায় ৩০৩জনের মধ্যে ৮৯জন করোনায় শনাক্ত হয়েছেন।  এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৪ নমুনায় ২২জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

 

ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ১৭৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮০৭জন এবং  ৪৮০জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ৮৯১জন চিকিৎসাধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023