শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার নতুন পুলিশ সুপার সুদীপ কুমার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-সেবা’কে বগুড়ায় নয়া পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। সেইসাথে বর্তমান পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা বিপিএম-বারকে বরিশাল মহানগরী পুলিশের উপ পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। তবে তার জায়গায় নয়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী গতকাল পর্যন্ত যোগদান করেননি। অচিরেই তিনি বগুড়ায় যোগদান করতে পারেন বলে জানা গেছে।
পুলিশ সুপার মো: আশরাফ ভূঞা নিজেই গতকাল রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে সহ মোট ৯ জন পুলিশ কর্মকর্তাকে বদলী ও পদায়ন করা হয়েছে। গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023