শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

রাজশাহী মেডিক্যালে ১১ দিনে ১৯০ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয় জন ও উপসর্গে ১৩ জন মারা গেছেন। এ নিয়ে গত ১১ দিনে ১৯০ জনের মৃত্যু হলো। রবিবার (১১ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শনিবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (১১ জুলাই) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর নয়, নাটোরের ছয়, পাবনার এক, নওগাঁর দুই ও কুষ্টিয়ার এক জন রয়েছেন। তাদের মধ্যে করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন দুই জন।

 

 

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন। বর্তমানে রামেক হাসপাতালের ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ৫১৮ জন রোগী ভর্তি আছেন।

 

এদিকে রাজশাহীতে করোনা শনাক্তের হার কমেছে। শনিবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৫ দশমিক ০৫ শতাংশ, যা আগের দিনের তুলনায় ৮ দশমিক ৯৪ শতাংশ কম। এর আগের দিন শুক্রবার ছিল ৩৩ দশমিক ৯৯ শতাংশ। গত বৃহস্পতিবার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ, বুধবার ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ, মঙ্গলবার ছিল ২১ দশমিক ৯২ শতাংশ, সোমবার ২৯ দশমিক ০৩ শতাংশ।

 

ল্যাব সূত্র জানায়,  শনিবার রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পৃথক দুইটি ল্যাবে দুই জেলার ৫৫০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১২৮ জনের। চাঁপাইনবাবগঞ্জের ৫৫ জনের নমুনা পরীক্ষায় চার জনের করোনা শনাক্ত হয়েছে।

 

গত ঈদুল ফিতরের পর থেকে রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকে। এ অবস্থায় গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে সেটা দুই দফা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়। এর পর ১ জুলাই থেকে নতুন করে সরকারিঘোষিত দুই সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023