শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় একদিনে করোনায় ৪জনের মৃত্যু, শনাক্ত ১০১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনার মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।  গত ২৪ ঘন্টায় করোনায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৩ নারীসহ ৪জন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ২জন বগুড়ার এবং বাকি ২জন অন্য জেলার বাসিন্দা।

 

মারা যাওয়ার তালিকায় নতুন যুক্ত হওয়া ৪জন হলেন- বগুড়ার সদরের রহিমা বেওয়া(৭৭), আদমদীঘি উপজেলার আলতাফুনেচ্ছা(৬২), জয়পুরহাট জেলার কামরুন নাহার(৪০) এবং সিরাজগঞ্জ জেলার মাজেদ আলী(৭২)।

এছাড়া  জেলায় গত ২৪ ঘন্টায় ৩২২ নমুনার ফলাফলে নতুন করে ১০১জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩১ দশমিক ৩৬শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫১জন। নতুন আক্রান্ত ১০১জনের মধ্যে সদরের ৭৬জন, শিবগঞ্জে ৬জন, শাজাহানপুরে ৬জন, ধুনটে ৫জন, দুপচাঁচিয়ায় ৪জন, সারিয়াকান্দি,  সোনাতলা, নন্দীগ্রাম ও শেরপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। রোববার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ২৪৩নমুনায় ৫৬জন করোনায় শনাক্ত হয়েছিলেন।

 

ডা. তুহিন জানান, ২৬জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১২টি নমুনায় ৭৪জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৮ নমুনায় ৯জনের,  এন্টিজেন পরীক্ষায় ৬৬ নমুনায় ১০জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬ নমুনায় ৮জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

 

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৪৩৩জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৪৪১জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৪জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৭৫জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬১৭জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023