শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

নন্দীগ্রামে মাদক কারবারিসহ গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গরু চুরি মামলায় আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ জুন) ভোরে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সিংজানী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৪৮), কল্যাণনগর গ্রামের মৃত ফজের আলীর ছেলে মোহাম্মদ নূরুল ইসলাম ওরফে আসলাম (২৯)। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার টাকাসহ ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এদিকে গরু চুরি মামলায় জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান নামাপাড়া গ্রামের মৃত শামসুল আলমের ছেলে সিয়াম আহমেদ (১৯) কে গ্রেপ্তার করা হয়।

নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে সিংজানী এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা বিক্রির নগদ অর্থসহ গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক এক অভিযানে গরু চুরি মামলায় আরো একজন কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023