শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৯৮

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছেই না। গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে।
এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের এবং সুস্থ হয়েছেন ২৫ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া সদর উপজেলার সেতারা বেগম (৭৮), আবুল কালাম আজাদ (৭৪), জয়পুরহাট জেলার হাসনা বেগম (৬৫), লুৎফর রহমান (৬৫), মামুন সরদার (৪৫), আহাদ আলী (৭৫), নূর জাহান (৩০) এবং নওগাঁ জেলার রিয়াজউদ্দীন (৬০)।

তাদের মধ্যে সেতারা, হাসনা ও লুৎফর রহমান টিএমএসএস হাসপাতালে, আবুল কালাম আজাদ, নূর জাহান ও রিয়াজউদ্দীন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং আহাদ আলী ও মামুন সরদার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৪৭টি নমুনা পরিক্ষা করা হয়। এতে ৬৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে, এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১৪ নমুনায় ৫ জনের ও এন্টিজেন পরীক্ষায় ৬৩ নমুনায় ৯ জনের এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩০টি নমুনার মধ্যে ১৯ জনসহ মোট ৯৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৫২ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ২৯৮ জন। এছাড়া নতুন আট জনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৫ জনে আর বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৯১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023