শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার শিবগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শিবগঞ্জে বা‌সের সঙ্গে সিএন‌জিচালিত ‌অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শ‌নিবার সকালে উপ‌জেলার মহাস্থানগ‌ড়ের হা‌তিবান্ধা এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

 

নিহতেরা অটোরিকশার যাত্রী। আহত হয়েছেন অটোরিকশার আরো তিন যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

 

শিবগঞ্জ ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার বেলজার হো‌সেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে হাতিবান্ধা নামক স্থানে রংপুরগামী আহসান প‌রিবহনের এক‌টি বাসের সঙ্গে বগুড়াগামী এক‌টি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আটোরিকশার ভেত‌রে থাকা এক নারী ও একজন পুরু‌ষের মৃত্যু হয়। আহত হন আরো তিনজন। তা‌দের‌ বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়েছে।

 

নিহত‌দের লাশ পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাস‌টি‌কে আটক কর‌লেও যানটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023