শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আমরা শত্রু নই, একই রক্তের মানুষ: বেনেট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৪ জুন, ২০২১

ডেস্ক রিপোর্ট

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, আমরা শত্রু নই, আমরা একই রক্তের মানুষ।

 

রবিবার ভোটাভুটিতে জয়লাভের পর তিনি বলেন, এটা শোকের দিন নয়। এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হয়েছে। এতটুকুই।

 

‘আমাদের সাধ্যের মধ্যে আমরা সকল কিছুই করবো, যেন কেউ ভীত না হয়। আর যারা আজ আনন্দ মিছিল বা উদযাপন করার চিন্তা করছেন তাদের উদ্দেশে বলবো, অন্যের কষ্টে নৃত্য করো না। আমরা শত্রু নই ; বরং এক জাতি।’

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দুই বছরের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন বেনেত। ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি দেশটির ক্ষমতায় থাকবেন। এরপর চুক্তি অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য ইয়াশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এই নেতা।

 

নাফতালি বেনেট দেশটির সংসদে মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার পক্ষে ৬০ এবং বিপক্ষে ৫৯ ভোট পড়ে। তবে তাকে ক্ষমতায় টিকে থাকার জন্য ডান, বাম ও মধ্যমপন্থী, সব ধারার দল নিয়ে গঠিত জোটকে টিকিয়ে রাখতে হবে। এর মাধ্যমে দীর্ঘ ১২ বছর শাসন করার পর ক্ষমতা হারালেন বেঞ্জামিন নেতানিয়াহু।

 

কে এই নাফতালি বেনেট

 

৪৯ বছরের নাফতালি বেনেট একসময় নেতানিয়াহুর খুব ঘনিষ্ঠ ছিলেন। ২০০৬ সাল থেকে দু’বছর তিনি নেতানিয়াহুর চিফ অব স্টাফ হিসাবে কাজ করেন। ২০০৮ সালে অবশ্য তার সাথে মনোমালিন্য তৈরি হয় এবং লিকুদ পার্টি থেকে বেরিয়ে বেনেট কট্টর ইহুদি দল ‘জিউয়িশ হোম’ পার্টিতে যোগ দেন এবং ২০১৩ সালে প্রথম এমপি হিসাবে নির্বাচিত হন।

 

 

 

তার কট্টর ডানপন্থী আদর্শ নিয়ে কোনো রাখঢাক নেই। বিভিন্ন সময় বড়াই করে তিনি বলেছেন নেতানিয়াহুর চেয়েও তিনি বেশি ডানপন্থী। অতি ধার্মিক ইহুদিদের মত অধিকাংশ সময়ে মাথায় কিপা (এক ধরণের টুপি) পরে থাকেন। উদারপন্থী ইহুদিদের সুযোগ পেলেই উপহাস করেন।

 

বলতে গেলে মি. বেনেট ইহুদি জাতীয়তাবাদ এবং জাত্যভিমানের এক প্রতীক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023