নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা’র দ্রুত সুস্থ্যতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা তালপুকুর মসজিদ, কলেজ জামে মসজিদসহ উপজেলার অর্ধশতাধিক মসজিদে উপজেলা আ’লীগ, পৌর ও ইউনিয়ন আ’লীগের পক্ষ থেকে সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়। এছাড়া ইউনিয়ন আ’লীগ ও বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ রানার সুস্থ্যতা চেয়ে দোয়া করেছেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা মখলেছুর রহমান মিন্টু, মোরশেদুল বারী, জুলফিকার আলী, কালিপদ রায়, মিজানুর রহমান, আনিছুর রহমান আলো, মুক্তার হোসেন, সরফুল হক, তীর্থ সলিল রুদ্র, রাকিবুল হাসান, হাফিজুর রহমান, মোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম-সম্পাদক সানোয়ার হোসেন মিলনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য শাশুড়ির দায়ের করা মামলায় আনোয়ার হোসেন রানা কারাগারে রয়েছেন।