শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসবেন না: কমলা হ্যারিস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে দেশটিতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে গুয়েতেমালায় গিয়ে এই আহ্বান চানান তিনি।

 

৭ জুন সোমবার গুয়েতেমালার প্রেসিডেন্টের আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন কমলা হ্যারিস। সেখানে তিনি বলেন, গুয়েতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের জনগণকে যুক্তরাষ্ট্রমুখী হওয়া থেকে বিরত রাখা খুবই জরুরি। সীমান্ত সুরক্ষিত রাখতে আইন প্রয়োগ করা হবে। অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারীদের সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং এভাবে আসবেন না।

 

দারিদ্র ও বেকারত্বের কারণে দীর্ঘদিন ধরেই মধ্য আমেরিকার দেশগুলোর বিপুল সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রহণে মরিয়া। দেশটির দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসীদের এই স্রোত নিয়ন্ত্রণে কমলা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই তার এই সফর।

 

সফরে কমলা হ্যারিস বলেন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা বিপজ্জনক। এতে করে মূলত পাচারকারীরাই লাভবান হয়।

 

অবৈধ অভিবাসন ঠেকাতে গুয়েতেমালার সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথাও জানান কমলা হ্যারিস। তিনি বলেন, গুয়াতেমালার উত্তর ও দক্ষিণ সীমান্তে অভিবাসন ইস্যুতে একযোগে কাজ করার ব্যাপারে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আমি একমত হয়েছি। সূত্র: আল জাজিরা, বিবিসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023