শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন বাবু (৩৪) কে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধা ৭ টার দিকে উপজেলার শাবরুল বাজারে এ হত্যাকান্ড ঘটে। নিহত বাবু শাবরুল হাটপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র। জানা গেছে, সন্ধা ৭ টার দিকে মাগরিবের নামাজ চলাকালীন সময়ে শাবরুল বাজারে অবস্থান করছিলেন বাবু। এ সময় একদল দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্য ঘটে। বাবু শাবরুল বাজারের মাছের আড়ৎ পরিচালনা করতেন। এ রির্পোট লেখা পর্যন্ত থানা পুলিশ লাশ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে। এ বিষয়ে জানার জন্য থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সাথে সরকারি মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিফ করেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023