শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পদ্মায় লঞ্চ চলাচল শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৮ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে যাওয়ায় পদ্মায় ফেরির পর এবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া লঞ্চঘাট পরিদর্শক মো. সোলেমান জানিয়েছেন, সকাল ১০টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

 

তিনি বলেন, বর্তমানে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ৮৫টি লঞ্চ সচল রয়েছে। বৈরি আবহাওয়া কেটে যাওয়ায় নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে। নিয়ম মেনে শিমুলিয়া থেকে বাংলাবাজার ও বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা যাওয়া করছে।

 

এর আগে বৃহস্পতিবার রাত ১০টা থেকে চালু হয় ফেরি চলাচল। নৌচলাচল স্বাভাবিক হওয়ায় মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন পর্যায়ক্রমে নদী পার হচ্ছে।

 

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, রাতে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু করে। নদীর ঢেউ ও ঝড়ো হওয়া কেটে গেছে। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। নৌরুটে বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

 

প্রসঙ্গত,গত মঙ্গলবার রাত থেকে লঞ্চ ও বুধবার সকাল থেকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। টানা দুইদিন নৌচলাচল বন্ধ থাকায় পদ্মায় পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে যাত্রী ও যানবাহনের চাপ দেখা দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023