শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় ও চলমান ছুটি নিয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, বুধবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। চলমান পরিস্থিতিতে শিক্ষার সার্বিক দিক ও সরকারের নতুন সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের দাবির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় অবগত। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ-খোলার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, তা করোনা মোকাবিলায় সরকারের গঠিত পরামর্শক কমিটি ও আন্তঃমন্ত্রণালয়ের মতামত নিয়ে করা হয়েছে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, আরো এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে দেয়া হতে পারে। এরপর ধাপে ধাপে স্কুল-কলেজ খুলে দেয়ার ঘোষণা আসতে পারে। সেইসঙ্গে ১৮ বছরের ওপরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের করোনা টিকা প্রদান কার্যক্রম জোরালোভাবে শুরু করা হবে। টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে হবে।

 

তারা আরো বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বেশি গুরুত্ব দিয়ে ক্লাস করানো হবে। অন্যদের জন্য সপ্তাহে একদিন ক্লাস। অনলাইন ও অফলাইনে ক্লাসের ব্যবস্থা করা হবে। এসব বিষয় তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।

 

এদিকে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে মানববন্ধন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023