শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ ২৯ মে পর্যন্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৩ মে, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশ জুড়ে চলমান করোনাভাইরাস সংকটের কারণে স্থগিত হয়ে যায় এসএসসি পরীক্ষা। প্রথম ধাপে পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারলেও সুযোগ হারায় বহু শিক্ষার্থী। তাদের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল রোববার থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই প্রথম দফায় বাদ পড়া এসব শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।

 

ঢাকা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২১-এর ফরম পূরণ গত ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু করোনার কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি। যারা ওই সময় ফরম পূরণ করতে পারেনি, তারা ২২ থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ মে। ফরম পূরণের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ৫ এপ্রিল বিধিনিষেধ জারি করে সরকার। এর মধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম। পরে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা শিক্ষা বোর্ড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023