শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে চাল কেলেঙ্কারি মামলায় আ’লীগ নেতা ফের গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ১৬৮ বস্তা চাল কেলেঙ্কারি মামলায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি আনছার আলী (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার সিমলা বাজার থেকে তাকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। সে উপজেলার ভাগ সিমলা গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুত করার খবর পেয়ে গত বছরের ১১ এপ্রিল রাতে উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারন সম্পাদক আনিছুর রহমানের সিমলা গ্রামের বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানে বাড়িতে ৫৮ বস্তা ও তার গোডাউন তল্লাশি চালিয়ে আরও ১১০ বস্তা চাল উদ্ধার করে। এ সময় র‌্যাব সদস্যরা আ’লীগ নেতা আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়। সেই মামলায় চলতি বছরের গত ৪ এপ্রিল বিজ্ঞ আদালতে হাজির না হওয়ায় আনছার আলীর বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়। সে থেকে তিনি পলাতক ছিলেন। এদিকে গত বছর (১২ এপ্রিল) সরকারি চাল আত্মসাতের অভিযোগে ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক থেকে আনিছুর রহমান ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলীকে বহিস্কার করা হয়। এবিষয়ে নন্দীগ্রাম থানার এসআই চান মিয়া বলেন, চাল কেলেঙ্কারি মামলায় ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023