শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে আরো ভয়ঙ্কর রূপে করোনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

ডেস্ক রিপোর্ট

মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। যত দিন যাচ্ছে ততই যেন নিজের শক্তি আরো বৃদ্ধি করছে প্রাণঘাতী এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিয়ে সাড়ে তিন লাখেরও বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

 

গত সপ্তাহে বিশ্বে প্রথমবারের মতো একদিনে তিন লাখ রোগী শনাক্ত হয়েছিল দেশটিতে। এবার গত ২৪ ঘণ্টায় ছাড়িয়ে গেছে সে সংখ্যাও। দেশটিতে নতুন করে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় মারা গেছেন অন্তত ২ হাজার ৮১২ জন।

 

ভারতীয় মেডিকেল গবেষণা কাউন্সিলের (আইসিএমআর) তথ্যমতে, গত রোববার পর্যন্ত দেশটিতে মোট ২৭ কোটি ৯৩ লাখ ২১ হাজার ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু গতকালই পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২ হাজার ৩৬৭টি।

 

করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা। চলছে অক্সিজেনের তীব্র সংকট। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার রাতে অন্ধ্র প্রদেশের ভিজিয়ানগরম মহারাজা হাসপাতালে অক্সিজেনের অভাবে পাঁচজন রোগী মারা গেছেন।

 

এদিকে, অক্সিজেন সঙ্কট কাটাতে সৌদি আরব ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন উপহার দিচ্ছে। আর তিনশটিরও বেশি অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

 

গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষের শরীরে। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১২৩ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023