শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পাকিস্তানে বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত ১২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের কোয়েটা শহরের একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১২ জন। খবর বিবিসি, ডন।

 

এদিন দেশটির কোয়েটা সেরেনা হোটেলের পার্কিং লটে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন সরকারি কর্মকর্তারা।

 

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে সেখানকার কোনো গাড়িতে বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। সেটি বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

 

স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১৫ মিনিটে ওই বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, উদ্ধারকারী এবং নিরাপত্তা বাহিনী।

 

 

এই ঘটনার পরে এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ লানগোভ বলেন, ওই অঞ্চলে সন্ত্রাসবাদ বেড়ে গেছে। তিনি বলেন, ‘আমাদের নিজেদের লোকজনই এ ধরনের সন্ত্রাসী হামলায় জড়িত।’

 

 

তবে ওই হামলার আগে কোনো ধরনের হুমকি দেয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি। অর্থাৎ এই হামলা অনেকটা আকস্মিক।

ধারণা করা হচ্ছে পাকিস্তানে নিযুক্ত চীনা দূতকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।

 

আফগান সীমান্তের কাছে অবস্থিত বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় তার থাকার কথা থাকলেও বিস্ফোরণের সময় সৌভাগ্যক্রমে তিনি সেখানে ছিলেন না। পাকিস্তানি তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023