শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়া ছহির উদ্দিন মার্কেটে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা: আইভিসহ ৩জনের নামে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া শহরের ছহির উদ্দিন মার্কেটের ২য় তলায় ব্যবসায়ীক পূর্ব বিরোধের জের ধরে আবু হানিফ (৩২) নামের ব্যবসায়ীকে ছুরিকাঘাট করে আহত করার ঘটনায় মঙ্গলবার ব্যবসায়ী আইভিসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৭ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে প্রকাশ, বগুড়া শহরের ঠনঠনিয়া নতুন পাড়ার মোঃ মকবুল হোসেনের পুত্র আবু হানিফ তার এজাহারে উল্লেখ করেন, ছহির উদ্দিন মার্কেটের ২য় তলায় তার চাচাতো ভাই ওমর ফারুকের নামীয় “লিজা সাজি এক্সক্লুসিভ” নামের দোকানে একত্রে লেডিস পোশাকের ব্যবসা পরিচালনা করে আসা অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাকালে ব্যবসায়ীক সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মাটিডালির আলহাজ¦ হোসেন আলীর পুত্র আইভি (৩৬) এর সাথে গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় জনি ক্লথ ষ্টোরের কর্মচারি কৈপাড়ার বাসিন্দা শ্রী বিষ্ণ (২৫), আইভি লেইজ এর কর্মচারি মাটিডালির বাসিন্দা খাফেজ (২৬) সহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জন সন্ত্রাসী প্রকৃতির লোক হাতে লোহার রড, হকিষ্টিক, রামদা ও চাকু নিয়ে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে দোকানের সামনে এসে অকথ্য ভাষায়গালি গালাজ করতে থাকে। এমন সময় বাদীর চাচাতো ভাই ওমর ফারুক আসামীদের উক্তরূপ গালি গালাজের কারণ জিজ্ঞাসা করিলে আসামীগন ক্ষিপ্ত হয়। ১নং আসামী আইভির হুকুমে আসামী খাফেজ তার হাতে থাকা লোহার রোড দ্বারা হত্যার উদ্দেশ্যে ওমর ফারুকের মাথা লক্ষ্য করে পর-পর দুটি আঘাত করলে ১ম আঘাত লক্ষ্যভ্রষ্ট্র হলেও ২য় আঘাত ফারুকের মাথার সম্মুখ ভাগে কপালের বাম পার্শ্বে লেগে গুরুতর জখম হয়। ওমর ফারুকের চিৎকারে তাকে জীবন রক্ষার জন্য বাদি আবু হানিফ এগিয়ে গেলে আসামী আইভির হুকুমে অপর আসামী বিষ্ণ (২৫) তার হাতে থাকা ধারালো চাকু দ্বারা আবু হানিফকে হত্যার উদ্দেশ্যে পেটের বাম পাশ্র্বে নিম্নাংশে সজোরে আঘাত করে চাকু পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে গুরুতর কাটা জখম করে। আবু হানিফ চিৎকার দিয়ে ফ্লোরের উপর পড়ে গেলে আসামীগন মৃত্যু নিশ্চিত করার জন্য এলোপাথারী ভাবে মারপিট করিতে থাকে। এসময় আশে পাশের ব্যবসায়ী ও দোকান কর্মচারিরা এগিয়ে এসে বাদী আবু হানিফকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে আজ থানায় এজাহার দাখিল করা হয় বলে সদর থানার ওসি সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন। মামলাটি তদন্ত ভার সদর ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমানের কাছে অর্পন করা হয়েছে। উল্লেখ্য- আহত আবু হানিফ দৈনিক মুক্তজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আবু সাঈদ এর বড় ভাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023