শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি করোনা হাসপাতালে আগুন লেগে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হিন্দুস্তান টাইমস

 

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭টা ১০ মিনিটে করোনা চিকিৎসায় ডেডিকেটেড রায়পুরের রাজধানী হাসপাতালে আগুন লাগে। সে সময় হাসপাতালে অন্তত ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন।

 

স্থানীয় পুলিশের সুপারিনটেন্ডেন্ট অজয় যাদব বলেন, ওই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে একজন এবং শ্বাসকষ্টে বাকিদের মৃত্যু হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হাসপাতাল মালিকের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগে মামলা করা হবে।

 

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এ ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023